হোম প্রচ্ছদ ৭ নভেম্বর উপলক্ষ্যে গাজীপুর জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

৭ নভেম্বর উপলক্ষ্যে গাজীপুর জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

14
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষ্যে গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের নেতৃত্বে আয়োজিত এ র‍্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রিয়াজুল হান্নান এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।

 

র‍্যালির অগ্রভাগে ছিলেন সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির মাস্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বর্ণাঢ্য মিছিলে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন

৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি বর্ণাঢ্য রূপ ধারণ করে। বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।

 

কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বহিঃপ্রকাশ ঘটে। ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি বর্ণাঢ্য ও উৎসবমুখর হয়ে ওঠে।