হোম প্রচ্ছদ ৪৩ আরোহী নিয়ে বিমান হ্রদে পড়ে নিহত  ১৯ জন

৪৩ আরোহী নিয়ে বিমান হ্রদে পড়ে নিহত  ১৯ জন

9

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ- তানজানিয়ায় যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারালেন কমপক্ষে ১৯ আরোহী। রোববার আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

পরিবহন প্রতিষ্ঠান প্রিসিশান এয়ারের তথ্য অনুসারে, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে হয় এই দুর্ঘটনা। ৪৩ জন আরোহী নিয়ে দার-উস-সালাম শহর থেকে রওনা হয়েছিলো বিমানটি। গন্তব্য ছিলো বুকোবা এয়ারপোর্ট। কিন্তু বৈরি আবহাওয়ার মধ্যে পরে বিমানটি বিধ্বস্ত হয় ভিক্টোরিয়া হ্রদে।

 

অবশ্য, পানির উচ্চতা খুব বেশি না হওয়ায় উদ্ধার করা গেছে বেশিরভাগ আরোহীকে। প্রাণে বেঁচে গেছেন দুই পাইলটও। পাইলটদের বক্তব্য- ঝড়ো আবহাওয়ার কারণে তারা বিমানের ওপর নিয়ন্ত্রণ হারান। রানওয়েতে নামার চেষ্টা করলেও, শেষ মুহুর্তে ব্যর্থ হন।

 

১৯৯৩ সাল থেকে দেশটির অভ্যন্তরীন রুটে চলছে  ATR-ফোরটি টু সিরিজের বিমানটি।

সম্পর্কিত পোস্ট: